চলচ্চিত্রের সংগীত পরিচালক পুলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলক
পুলক

প্রথমবারের মতো চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন পুলক। ছবির নাম শূন্য। এ নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। পুলক বললেন, ‘আমি এর আগে নিজের অ্যালবামে গানের সংগীত পরিচালনা করেছি। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেও স্বপ্ন ছিল সংগীত পরিচালনা করার। সেই কাজটি অবশেষে করতে পেরেছি।’
‘আপন মানুষ কে হয়ে যায় পর’—এমন কথার গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন পুলক। বললেন, ‘আমি সাধারণত যে ধরনের গান করি, এই গানটা তেমন। তবে সংগীত পরিচালক হিসেবে প্রথম গান হওয়ায় সুর ও সংগীতে কিছু নতুনত্ব রাখার চেষ্টা করেছি। চলচ্চিত্রের মতো এত বড় মাধ্যমে নিয়মিতভাবে সংগীত পরিচালনার কাজটি করতে চাই।’
শূন্য ছবিটির পরিচালক বন্ধন বিশ্বাস। এই ছবিতে সংগীত পরিচালক হিসেবে আরও কাজ করেছেন কিশোর ও আহমেদ হুমায়ূন। এতে অভিনয় করবেন ওমর সানী, রেসি, শিমুল খান, সানজিদা তন্ময় প্রমুখ।