চলছে অভিসার...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলর সুইফট ও টম হিডেলস্টোন
টেলর সুইফট ও টম হিডেলস্টোন

বিনোদন দুনিয়ার এ সময়ের অন্যতম আলোচিত জুটির নাম টম হিডেলস্টোন ও টেলর সুইফট। টম হিডেলস্টোনের ভক্তরা খুশি হোন অথবা বেজার, দুজনের প্রেম কিন্তু এরই মধ্যে জমে উঠেছে। কারও কানাকানিতে কান না দিয়ে তাঁরা এখন দারুণ সময় কাটাচ্ছেন ইংল্যান্ডে। সেখানে মায়ের সঙ্গে তাঁর নতুন প্রেমিকা সংগীতশিল্পী টেলর সুইফটের পরিচয়ও করিয়ে দিয়েছেন অভিনেতা টম হিডেলস্টোন।
গত শুক্রবার ইংল্যান্ডের পূর্ব উপকূলে নিজ শহরে গিয়েছিলেন টম হিডেলস্টোন। সঙ্গে গিয়েছিলেন টেলর সুইফটও। সেখানেই মা ডায়ানার সঙ্গে সুইফটের পরিচয় করিয়ে দেন টম। ঠিক আগের দিনই যুক্তরাষ্ট্রে সুইফটের মা-বাবার সঙ্গে পরিচয় ঘটে ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের এই ‘লোকি’র। দুজনের সম্পর্কটা কোন পর্যায়ে, কিছু কি আঁচ করা গেল?
এ মাসের শুরুতে টেলর সুইফট ও টম হিডেলস্টোনের মন দেওয়া–নেওয়ার কথা প্রথম প্রকাশ করে পিপল সাময়িকী। রোড আইল্যান্ডে নির্জনে অভিসারে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন এই দুই তারকা। পিপল।