চাঁদরাতে ঢাকায় মোনালী ঠাকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দর্শক মাতাতে আসছেন ভারতের সংগীতশিল্পী মোনালী ঠাকুর। কোনো কনসার্টে নয়, সরাসরি টিভি অনুষ্ঠানে গান গাইবেন তিনি। ঈদের আগের দিন আরটিভিতে অনুষ্ঠানটি দেখানো হবে সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে।
আরটিভি সূত্রে জানা গেছে, ২৮ জুলাই সকালে ঢাকা পৌঁছাবেন মোনালী ঠাকুর। সন্ধ্যায় ঈদের চাঁদ ওঠার পর রাতে সরাসরি চলে যাবেন আরটিভির স্টুডিওতে। গান গেয়ে পরের দিন অর্থাৎ ঈদের দিন সকালে ভারতে ফিরে যাবেন।
পশ্চিমবঙ্গের মেয়ে মোনালী ঠাকুর ২০০৬ সালে ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় অংশ নেন। এরপর বলিউডের সিনেমার গানেও কণ্ঠ দেন তিনি। গান গাওয়ার পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন মোনালী।