চার গায়িকার 'মিলন হবে কত দিনে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলসম্রাট ফকির লালন শাহ স্মরণে বাংলাভিশন তৈরি করছে গান ও গল্পের অনুষ্ঠান ‘মিলন হবে কত দিনে’। গত মঙ্গলবার রাতে এফডিসির চার নম্বর ফ্লোরে এই অনুষ্ঠানের দৃশ্য ধারণের কাজ শেষ হয়। ঈদের জন্য নির্মিত এই অনুষ্ঠানে গান গেয়েছেন কনা, কোনাল, সালমা ও পুতুল।

চার গায়িকার মধ্যে সালমা লালনের গান গেয়ে সবার কাছে পরিচিত। বাকি তিনজন আধুনিক গানই গেয়ে থাকেন। তবে মাঝেমধ্যে টেলিভিশন অনুষ্ঠান কিংবা মঞ্চে অনুরোধের কারণে অন্য ধরনের গানও করে থাকেন। সেই হিসেবে এই তিনজনের জন্যই এ এক অন্য রকম অভিজ্ঞতা।

‘মিলন হবে কতদিনে’র অনুষ্ঠানের শুটিংয়ে কনা, কোনাল, সালমা ও পুতুল
‘মিলন হবে কতদিনে’র অনুষ্ঠানের শুটিংয়ে কনা, কোনাল, সালমা ও পুতুল

‘মিলন হবে কত দিনে’ অনুষ্ঠানের প্রযোজক তাহমিনা মুক্তা। তিনি বলেন,‘ কয়েক বছর ধরে আমরা আধুনিক গানের শিল্পীদের দিয়ে লোকগানের অনুষ্ঠান করে আসছি। এবারের আয়োজন তারই ধারাবাহিকতা বলতে পারেন। এই আয়োজনে এর আগে যুক্ত ছিলেন কনা, কোনাল ও সালমা। এবার নতুন করে যুক্ত হলেন পুতুল। সালমা ছাড়া অন্য সবাই আধুনিক গানে বেশি ব্যস্ত। আধুনিক গানের শিল্পীদের কণ্ঠে লালনের গান নতুন একটা মাত্রা পাবে।’
‘মিলন হবে কত দিনে’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনয়শিল্পী স্বাগতা।