চার মাসে ২৯ লাখ!

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের গান ‘বলতে বলতে চলতে চলতে’ আপলোড করা হয় গত ৫ এপ্রিল। ইমরান তাঁর নিজস্ব চ্যানেলে গানটি আপলোড করেন। চার মাসের ব্যবধানে সেই গানের ভিডিওটি দেখা হয়েছে ২৯ লাখ ৩১ হাজার বার। এ হিসাব গতকাল ৩১ আগস্ট পর্যন্ত। এত কম সময়ে এতবার কোনো বাংলা গানের ভিডিও দেখার নজির কমই আছে।
ইমরানের এই অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘বলতে বলতে চলতে চলতে’-এর একটি স্টুডিও ভার্সন রয়েছে, যা আপলোড করা হয় সাত মাস আগে। সেখানেও কিন্তু ‘হিট’-এর সংখ্যা কম নয়। গতকাল পর্যন্ত ওই গান দেখা হয় ২৩ লাখ ৯৯ হাজার বার।
ইউটিউবে নিজের গানের এমন সাড়া পেয়ে দারুণ আনন্দিত ইমরান। তিনি বলেন, ‘আমি দর্শক-শ্রোতাদের কাছে কৃতজ্ঞ, তাঁরা আমার গান ও গানের ভিডিওটি এতটা পছন্দ করেছেন।’
গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। এতে ইমরানের সঙ্গে মডেল হিসেবে ছিলেন তানজিন তিশা। গানটি লিখেছেন শফিক তুহিন।
গত ঈদে মুক্তি পাওয়া সংগীতার ব্যানারে ‘বলতে বলতে চলতে চলতে’ নামেই ইমরানের তৃতীয় একক অ্যালবামে এই গানটি ছিল।