চালু হলো 'গানবক্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গানবক্স’ নামে আরেকটি নতুন অ্যাপ চালু হয়েছে। ২০টি একক গানের অ্যালবামের পাশাপাশি বেশ কয়েকটি মিশ্র গানের অ্যালবাম নিয়ে গত শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে যাত্রা করে নতুন এই অ্যাপ। ‘অ্যাডবক্স’ নামের একটি প্রতিষ্ঠান এই অ্যাপ চালু করেছে।
দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটি বাংলাদেশি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কনটেন্ট প্রোভাইডার (সিপি) হিসেবে কাজ করেছে। এবার তারা গান প্রযোজনা-পরিবেশনায় এসেছে। এখন থেকে শ্রোতারা গানবক্স অ্যাপ থেকে প্রিয় শিল্পীদের নতুন অসংখ্য গান শুনতে পারবেন শ্রোতারা।
গানবক্স অ্যাপের যাত্রা উপলক্ষে শনিবার ঢাকার বেইলি রোডের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গানবক্সের পরামর্শক গায়ক তৌসিফ নতুন এই অ্যাপটি নিয়ে বলেন, ‘আমাদের ইচ্ছা এই প্রজন্মের শিল্পী ও শ্রোতাদের জন্য একটি আদর্শ মিউজিক অ্যাপ ও প্ল্যাটফর্ম উপহার দেওয়া। আমাদের অ্যাপ থেকে আপাতত ফ্রি গান শুনতে গুগল প্লে-স্টোরে গিয়ে গানবক্স অ্যাপটি ডাউনলোড করুন। শ্রোতাদের পছন্দের বিষয়টি চিন্তা করেই আমরা এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের গান রেখেছি।’