চিরকুট যাচ্ছে যুক্তরাষ্ট্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরকুট ব্যান্ডের সদস্যরা l ছবি: এম আর রানা
চিরকুট ব্যান্ডের সদস্যরা l ছবি: এম আর রানা

গান শোনাতে যুক্তরাষ্ট্র যাচ্ছে গানের দল চিরকুট। ৩ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন দলটির পাঁচ সদস্য। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের সম্মেলন ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবেন তাঁরা। এ মাসের ৪, ৫ ও ৬ তারিখ নিউইয়র্কের ইয়র্ক কলেজ সিটি ইউনিভার্সিটির পারফর্মিং আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
যুক্তরাষ্ট্র সফর নিয়ে চিরকুট ব্যান্ডের সুমি প্রথম আলোকে বলেন, এর আগেও দেশের বাইরে গান করতে গেছেন তাঁরা। তবে সেসব অনুষ্ঠানের দর্শক-শ্রোতাদের অধিকাংশই ছিলেন ভিনদেশি। এবার তাঁরা প্রথম যুক্তরাষ্ট্রের কনসার্টে পাবেন প্রবাসী বাঙালিদের—এটা ভেবেই চিরকুট সদস্যদের আনন্দ যেন বেড়ে যাচ্ছে কয়েক গুণ।
সুমি আরও বলেন, চিরকুট ছাড়াও ওই সম্মেলনে গান করার কথা রয়েছে বাংলাদেশের শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও হাবিবের।
সুমি বলেন, যুক্তরাষ্ট্রে তাঁদের থাকতে হবে প্রায় ২০ দিন। গাইতে হবে আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানগুলো হওয়ার কথা রয়েছে ডালাস, বোস্টন ও আটলান্টা অঙ্গরাজ্যে। তবে সেগুলোর তারিখ এখনো নির্ধারিত হয়নি।