চুমু দিয়ে প্রেমের প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ানা ও ড্রেক
রিয়ানা ও ড্রেক

কিছুদিন আগে রীতিমতো বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে মার্কিন পপ তারকা ড্রেক আরেক সংগীততারকা রিয়ানার প্রতি নিজের ভালোবাসার কথা জানান দিলেন। রিয়ানার ভ্যানগার্ড অ্যাওয়ার্ড অর্জনের জন্য বিলবোর্ডে লিখে এই অভিনন্দন জানান ড্রেক। এরপর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে সেই ভ্যানগার্ড পুরস্কার তুলে দেওয়ার সময়ও ড্রেক শত শত দর্শকের সামনে ভালোবাসার কথা স্বীকার করেন।


সেসময় রিয়ানা প্রকাশ্যে এ বিষয়টি মেনে নিতে রাজি হন না। কিন্তু একদিন পরই দৃশ্য বদলে যায়। মার্কিন পপ তারকা রিয়ানা মিলনায়তনভর্তি দর্শকের সামনে ড্রেককে চুমু খেয়ে জানিয়ে দিলেন নিজের মনের কথা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি কনসার্টে গান করেন রিয়ানা। সেসময় মঞ্চে তাঁর সঙ্গে ড্রেকও কণ্ঠ মেলাতে ওঠেন। মঞ্চে উঠতেই রিয়ানা এগিয়ে যান ড্রেকের দিকে। এরপর চুম্বন। ব্যস ভক্তদের আর বুঝতে থাকে না যে, সংগীত দুনিয়ায় শুরু হলো নতুন এক প্রেমকাহিনি।

তবে রিয়ানা ও ড্রেকের এই প্রেমকাহিনিকে নতুন বলতে নারাজ তাঁর ঘনিষ্ঠজনেরা। তাঁদের কাছের এক বন্ধু বলেন, ‘অনেক দিন ধরেই এ দুজন একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। কিন্তু নিজেদের সম্পর্কের ভবিষ্যতের ব্যাপারে তাঁরা নিশ্চিত ছিলেন না। তাই সবার সামনে বিষয়টি নিয়ে আসতে চাইছিলেন না। তবে এখন যেহেতু তাঁদের সম্পর্কটা আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়েছে, তাই এখন প্রকাশ্যে আসতে আর কোনো বাধা নেই।’

সম্প্রতি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে রিয়ানার হাতে ভ্যানগার্ড পুরস্কার তুলে দেওয়ার আগে ড্রেক বলেন, ‘আমার বয়স যখন ২২, তখন থেকে আমি তাঁকে ভালোবাসি। সে আমার সবচেয়ে কাছের বন্ধু। যদিও বয়সে সে আমার ছোট, তবুও আমি সব সময় তাঁকে অনুসরণ করে এসেছি।’ মিরর