চুয়েটে চার ব্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুিক্ত বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গাইতে যাচ্ছে গানের দল ব্ল্যাক, আর্টসেল, আর্বোভাইরাস ও অরণ্য। একটি ব্যাচকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে আয়োজিত তিন দিনের এই অনুষ্ঠানে আরও গাইবে স্থানীয় ১৪টি ব্যান্ড। এ উপলক্ষে আজ শুরু হচ্ছে ক্যাম্পাসভিত্তিক নানা অনুষ্ঠান। আগামীকাল বিকেলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৫ মে বিকেল চারটায় শুরু হবে ব্যান্ড সংগীত। আয়োজকেরা জানিয়েছেন, আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে একটি সেমিনারও থাকবে।