চে গুয়েভারাকে নিয়ে মৃত্তিকার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চে গুয়েভারা
চে গুয়েভারা

বিশ্ব বিপ্লবী এর্নেস্তো চে গুয়েভারার মৃত্যু হয়েছিল ১৯৬৭ সালের ৯ অক্টোবর। কিউবায় সফল বিপ্লবের পর আরেক বিপ্লবের স্বপ্নে চে ছুটে গিয়েছিলেন লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায়। সেখানেই তিনি গেরিলা যুদ্ধে আহত হয়ে বলিভিয়ার সেনাবাহিনীর হাতে আটক হন। পরে তাঁকে খুন করা হয় বন্দী অবস্থায়। সেই থেকে চে বিশ্বব্যাপী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আপসহীন প্রতীক।
২০০৮ সালে গানের দল মৃত্তিকা চে-কে নিয়ে গান গেয়েছিল প্রথম, ৯ অক্টোবর ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে। এবার ৭ অক্টোবর রাত ১১টায় বাংলাভিশনে এবং ১০ অক্টোবর রাত সাড়ে আটটায় চ্যানেল টোয়েন্টিফোরের প্রাসঙ্গিক অনুষ্ঠানে মৃত্তিকা চে গুয়েভারা স্মরণে গান পরিবেশন করবে। ৮ অক্টোবর রাত নয়টায় মৃত্তিকা থাকবে এবিসি রেডিওতে। মৃত্তিকা এবারও চে স্মরণে নতুন একটি গান তৈরি করেছে, সেটিও শোনাবে।