প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ জুন যুক্তরাজ্যে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এ জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহিত করতে তৈরি হলো ‘অল দ্য বেস্ট, ক্রিকেট বাংলাদেশ’ গানটি। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও ঐশী।
ইমরান বলেন, মাঠের উত্তেজনাকে গানটিতে ধরার চেষ্টা করেছেন তাঁরা। অন্যদিকে ক্রিকেট নিয়ে কোনো গানে প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছেন ঐশী। যৌথভাবে গানটি লিখেছেন ইফতেখার শুভ, ফাল্গুনী সজ্জল ও অবিনাশ দাশগুপ্ত। সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ন।
নির্মিত হয়েছে গানটির একটি ভিডিও। নির্মাতা ইফতেখার শুভ। মডেল হয়েছেন তৌসিফ মাহবুব, আইরিন আফরোজ, নাদিয়া নদী, নাদিয়া আফরিন মিম, তানিয়া বৃষ্টি, তুলনা আল হারুনসহ ছোট পর্দার বেশ কজন তারকা। খেলা চলাকালে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দেখা যাবে ভিডিওটি।