ছবিতে লতা মঙ্গেশকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯২ বছরে শেষ হলো কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের কর্মময় পথচলা। হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর চলে গেলেন উপমহাদেশের সংগীতের এই মহাতারকা। আজ রোববার সকাল ৮টা ১২ মিনিটে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রামে বেশ সরব ছিলেন এই সংগীতশিল্পী। বিভিন্ন সময় তাঁর জীবনের নানা ধরনের ছবি দিয়েছেন। সেখান থেকে কিছু ছবি নিয়ে লতার জীবনকে দেখার চেষ্টা।

১ / ১০
পোষ্য ভালোবাসতেন লতা মঙ্গেশকর। তাঁর দুই পুরোনো সঙ্গী গুড্ডু আর বুড্ডু
ইনস্টাগ্রাম
২ / ১০
পিস্তল হাতে নিয়ে মিছেমিছি কাকে ভয় দেখাচ্ছেন লতা মঙ্গেশকর?
ইনস্টাগ্রাম
৩ / ১০
লতা মঙ্গেশকরের কোলে কে বলতে পারেন? তিনি নিজে তারকা অভিনেতা, তাঁর ছেলেও তারকা। তিনি রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর
ইনস্টাগ্রাম
৪ / ১০
বিখ্যাত প্রযোজক ও পরিচালক যশ চোপড়ার সঙ্গে লতা মঙ্গেশকর
ইনস্টাগ্রাম
৫ / ১০
দিলীপ কুমারের সঙ্গে ছিল লতা মঙ্গেশকরের দারুণ সম্পর্ক
ইনস্টাগ্রাম
৬ / ১০
দীপাবলির শুভেচ্ছা জানাতে প্রদীপ হাতে লতা মঙ্গেশকর
ইনস্টাগ্রাম
৭ / ১০
লতা মঙ্গেশকর শুধু কণ্ঠে গান তুলে নিয়েছিলেন, তা ভাববেন না। হাতে ক্যামেরাও তুলে নিয়েছিলেন তিনি
ইনস্টাগ্রাম
৮ / ১০
সুর আর সংগীতই ছিল তাঁর জীবন
ইনস্টাগ্রাম
৯ / ১০
মনোযোগ দিয়ে পড়ছেন লতা। পাশে তাঁর পোষ্য
ইনস্টাগ্রাম
১০ / ১০
গণেশপূজায় লতা মঙ্গেশকর
ইনস্টাগ্রাম