ছায়ানটে রাগা অ্যান্ড রিদম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটে এই শুক্রবার সন্ধ্যায় রাগা অ্যান্ড রিদম
ছায়ানটে এই শুক্রবার সন্ধ্যায় রাগা অ্যান্ড রিদম

ছায়ানটে এই শুক্রবারের সন্ধ্যায় রয়েছে উচ্চাঙ্গসংগীতের আয়োজন ‘রাগা অ্যান্ড রিদম’। ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ছায়ানটের মিলনায়তনে বেজে উঠবে বাঁশি। বাজবে সরোদ আর তবলা।
অনুষ্ঠানে বাঁশি বাজাবেন ওস্তাদ বারী সিদ্দিকী। তাঁর বাঁশির সঙ্গে তবলায় সঙ্গত করবেন তবলাশিল্পী অশোক পাল।
অনুষ্ঠানে মীর নাকিবুল ইসলাম বাজাবেন তবলা, তাঁর সঙ্গে হারমোনিয়ামে ‘নাগমা’ ধরবেন তামনিয়া ইসলাম। ‘রাগা অ্যান্ড রিদম’ অনুষ্ঠানে সরোদ বাজাতে ভারত থেকে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন সরোদবাদক সৃঞ্জয় মুখার্জী।
‘রাগা অ্যান্ড রিদম’ নামের এই উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠানটির আয়োজন করেছে পেশকার কালচারাল ফোরাম। দর্শনীর বিনিময়ে যে কেউ এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।
এটি ‘রাগা অ্যান্ড রিদম’-এর দ্বিতীয় অধিবেশন। এর আগে গত জানুয়ারি মাসে ছায়ানট মিলনায়তনে এর প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয়। সেই অধিবেশনে সেতার, বাঁশি ও তবলা বাজিয়েছিলেন এবাদুল হক, মর্তুজা কবীর মুরাদ, মীর নাকিবুল ইসলাম, স্বরূপ হোসেন, অশোক পাল এবং আলমগীর পারভেজ সুমনা।