ছুরির নিচে জ্যানেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যানেট জ্যাকসন
জ্যানেট জ্যাকসন

গান নিয়ে নিরবচ্ছিন্ন বিশ্ব ভ্রমণ বাতিল করলেন জ্যানেট জ্যাকসন। গত আগস্টে কানাডার ভ্যানকুভারে যে সফর শেষ হয়েছিল, তা আবার শুরু হওয়ার কথা ছিল এই জানুয়ারিতে, এই সংগীত সফর চলত একেবারে জুন পর্যন্ত। কিন্তু সংগীতশিল্পী জ্যানেট জ্যাকসন জানিয়েছেন, সে রকমটা আর হচ্ছে না।

জ্যানেট তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘হেই, তোমরা সবাই... সবাইকে এবং প্রত্যেককে আলাদা করে জানাচ্ছি, ছুটির সময়টা সবার আনন্দে কাটুক। আমি তোমাদের জানাতে চাই, আমি আমার চিকিৎসকদের কাছ থেকে জেনেছি যে আমাকে এবার ডাক্তারদের ছুরির নিচে পড়তে হবে। এ কথা বলতে বুক ভেঙে যাচ্ছে, আগামী বসন্ত পর্যন্ত আমি আমার ট্যুর বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। প্রতিটি কনসার্টের নতুন দিন-তারিখ নির্ধারণ করা হবে।’

জ্যানেট তাঁর ভক্তদের লিখেছেন, তাঁরা যেন টিকিটটা ফেলে না দেয়। নতুন শিডিউল হলেই এই টিকিট কী করে কাজে লাগানো যায়, তা ভাবা হবে।

সবশেষে জ্যানেট লিখেছেন, ‘এই অতি জটিল সময়ে আমার জন্য, আমার পরিবারের জন্য এবং আমাদের পুরো দলটার জন্য প্রার্থনা করো। এরপর আমি আর কোনো মন্তব্য করব না। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। তোমাদের ভালোবাসা এবং আমাকে বোঝার ক্ষমতার জন্য তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ।’ মুম্বাই মিরর।