ছেলেবন্ধুদের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলর সুইফট
টেলর সুইফট

ইদানীং সব সময় তাঁকে একগাদা বান্ধবীবেষ্টিত হয়েই ঘোরাফেরা করতে দেখা যায়। টেলর সুইফট বললেন, মেয়েদের নাকি বেশি পছন্দ তাঁর। না, বাঁকা চোখে তাকানোর কিছু নেই। এই ‘পছন্দ’ সে পছন্দ নয়। বর্তমানে ‘সিঙ্গেল’ সুইফট ঠিক করেছেন, কোনো ছেলেবন্ধুর সঙ্গে প্রেম আপাতত নয়। এর চেয়ে বান্ধবীদের সঙ্গে চুটিয়ে সময়টা উপভোগ করা যাক।
তাঁর বান্ধবীর তালিকাটাও যথেষ্ট তারকাবহুল। সেখানে সেলেনা গোমেজ, লর্ডের মতো সংগীত তারকা আছেন। আছেন অভিনেত্রী লিনা ডানহামও। এই মুহূর্তে কোনো প্রেমিক খোঁজা সম্ভব নয় জানিয়ে এই সংগীতশিল্পী বলেছেন, ‘এখন বান্ধবীদের সঙ্গেই সময় কাটাব। কারণ, এর যা বিকল্প সেটা আপাতত সম্ভব নয়। নিকট ভবিষ্যতেও প্রেমের সম্ভাবনা দেখছি না। এটা কোনো সুফল আমাকে দেয়নি। বরং অবিশ্বাস্য কিছু বান্ধবী পেয়েছি, যাদের আমি বিশ্বাস করতে পারি, মনের কথা সব খুলে বলতে পারি। সেটাই ভালো।’
জন মেয়ারের সঙ্গে বিচ্ছেদের পর থেকে আর কোনো প্রেমে জড়াননি সুইফট। আইএএনএস।