জঙ্গিবাদবিরোধী কনসার্টে আট ব্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদের বিরুদ্ধে তরুণদের সোচ্চার করতে আয়োজন করা হয়েছে জঙ্গিবাদবিরোধী কনসার্ট। স্বাধীনতা দিবস উদ্যাপন এবং জঙ্গিবাদ রুখতে ২৪ মার্চ বিকেলে রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। গান করবে দেশের জনপ্রিয় ব্যান্ড নগরবাউল, মাকসুদ ও ঢাকা, চিরকুট, শিরোনামহীন, ভাইকিংস, আর্টসেল, শূন্য ও অ্যাবস্ট্রাকশন্স।
বেলা তিনটায় শুরু হওয়া কনসার্টে গানের ফাঁকে ফাঁকে তরুণদের অনুপ্রেরণামূলক বার্তা জানাবেন সমাজের বিশিষ্টজনেরা। আয়োজন–সহযোগী পিদিম গ্রুপের প্রধান নির্বাহী আলী ফিদা একরাম তোজো জানান, তরুণ প্রজন্মকে আলোর পথ দেখানোর অন্যতম প্রয়াস এই কনসার্ট। উন্মুক্ত এই কনসার্টের যৌথ আয়োজক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ।