জন ডেনভারের কিছু কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন ডেনভার
জন ডেনভার

‘ইউ ফিল আপ মাই সেন্সেস, লাইক আ নাইট ইন দ্য ফরেস্ট
লাইক দ্য মাউন্টেন ইন স্প্রিং টাইম, লাইক এ ওয়াক ইন দ্য রেইন’
“অ্যানি’স সং” নামেই সবার কাছে পরিচিত গানটি। প্রেমের এই গান জীবনের শ্রেষ্ঠ সময়ে কে না তার প্রেমিকাকে শুনিয়েছে? যার কণ্ঠে গানটি ঠাঁই করে নিয়েছে আপামর মানুষের হৃদয়ে, তিনি জন ডেনভার। প্রিয়তমা স্ত্রী অ্যানি মার্টেলের প্রতি তিনি গানটি উৎসর্গ করেছিলেন।
আজ জন ডেনভারের তাঁর জন্মদিন। ১৯৪৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি জন্মেছিলেন। ১৯৯৭ সালে রহস্যজনক বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু না হলে আজ তাঁর বয়স হতো ৭২।
শুধু “অ্যানি’স সং” নয়, তাঁর গাওয়া আরও অসংখ্য গান পেয়েছিল বিপুল জনপ্রিয়তা। সেগুলোর মধ্যে কয়েকটি হলো, ‘টেক মি হোম কান্ট্রি রোড’, ‘লাভিং অন আ জেট প্লেন’, ‘পারহ্যাপস লাভ’, ‘রকি মাউন্টেন হাই’, ‘পোয়েমস, প্রেয়ারস অ্যান্ড প্রমিজেস’, ‘হোয়াটস অন ইউর মাইন্ড’, “গ্র্যান্ডমা’স ফেদার বেড”, ‘সানসাইন অন মাই শোল্ডারস’, ‘ইফ এভার’, ‘ফলো মি’, ‘টু দ্য ওয়াইল্ড কান্ট্রি’, ‘ফ্লাই অ্যাওয়ে’, ‘সিজনস অব দ্য হার্ট’, ‘ইজ ইট লাভ’।

আজ তাঁর জন্মদিনে তাঁর দেওয়া কিছু বিখ্যাত উক্তি রইল ‘প্রথম আলো’র পাঠকদের জন্য।

> গানের মাধ্যমে মানুষকে কেবল বিনোদন দিতে চাই না, আমি তাঁদের ছুঁতে চাই।


> আমি কখনো হিট গান লিখতে চাইনি। সব সময় ভালো গান লিখতে চেয়েছি, চেয়েছি সেখান থেকে কিছু বার্তা উঠে আসুক। এটা আমার পরম সৌভাগ্য যে, আমি জনপ্রিয় হয়েছি।

> আমার সংগীত পরিবেশনার উদ্দেশ্য হলো বাঁচতে গিয়ে যে আনন্দ পাই, তা-র সঙ্গে নিজেকে যুক্ত রাখা।

> আমি বিশ্বাস করি, আমরা এখানে একে অপরের জন্য। একে অপরের বিরোধিতা করার জন্য নয়। আপনি আমার জীবনে একটি উপহার-সবকিছুই আসে এমন একটি বোধ থেকে। সে আপনি যেই হোন না কেন কিংবা যাই হোক আপনার ভিন্নতা।

> শান্তি একটি সচেতন নির্বাচন।