জাতিসংঘে গাইবেন এ আর রাহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ আর রাহমান
এ আর রাহমান

জাতিসংঘে গাইবেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। জাতিসংঘের সাধারণ পরিষদে এই সংগীত আসর বসবে।
জাতিসংঘের ভারতীয় রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন টুইট করে অনুষ্ঠান সম্পর্কে এ তথ্য জানান। তিনি লেখেন, ‘জাতিসংঘে “জয় হো”র প্রতিধ্বনি? ভারতের ৭০তম স্বাধীনতা দিবসে এম এস সুবুলক্ষ্মীকে শ্রদ্ধা জানিয়ে জাতিসংঘে গাইবেন এ আর রাহমান।’
এ আর রাহমান আগামী ১৫ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনকক্ষে তাঁর পরিবেশনা করবেন।
ভারতরত্ন পদকে ভূষিত কিংবদন্তি কর্ণাটকি ধ্রুপদি সংগীতশিল্পী সুবুলক্ষ্মীর জন্মশতবার্ষিকীর সম্মানে এই সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৬৬ সালের এই দিনেই জাতিসংঘ সাধারণ পরিষদ হলে তাঁর সংগীতজীবনের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। তিনি জাতিসংঘে গান পরিবেশনার জন্য আমন্ত্রিত হওয়া ভারতের প্রথম শিল্পী। হিন্দুস্তান টাইমস।