প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত হচ্ছে শিল্পী ফাহিম হোসেন চৌধুরীর একক রবীন্দ্রসংগীতসন্ধ্যা। আয়োজনটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে, কবি সুফিয়া কামাল মিলনায়তনে। ফাহিম হোসেন চৌধুরী বলেন, রবীন্দ্রনাথের সব পর্বের গানই এই অনুষ্ঠানে তিনি গাইবেন। তবে বর্ষার গান এবার বেশি করবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।