জিজি ও জেইন মালিক আছেন একসঙ্গেই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিজি হাদিদ ও জেইন মালিক
জিজি হাদিদ ও জেইন মালিক

গুজবটা তাহলে সত্যিকার অর্থেই ভিত্তিহীন বলতে হচ্ছে? দুজনের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার খবর যখন আকাশে-বাতাসে, তখনই যেন গুজবে পানি ঢাললেন জিজি হাদিদ ও জেইন মালিক। কদিন আগে নিউইয়র্কে বেশ ঘনিষ্ঠভাবেই দেখা গেছে দুজনকে। হাত ধরাধরি করে হাঁটছিলেন এ সময়ের আলোচিত এই তারকা জুটি। ২১ বছর বয়সী আলোচিত মডেল জিজির পরনে ছিল কালো জ্যাকেট আর জনপ্রিয় সংগীত তারকা জেইন মালিকের (২৩) পরনে ছিল সোয়েটশার্ট। দুজনের চোখেই ছিল রোদচশমা।

‘ঝামেলা কিছু হলেও সেটা আপাতত দুজনে মিলে ঠিকঠাক করে ফেলত চান তারা। ওরা দুজনেই দুজনকে খুব পছন্দ করে।’ বলেছেন জিজি ও জেইনের ঘনিষ্ঠ একটি সূত্র।

জিজি ও জেইনের সম্পর্কের বয়স ধারণা করা হয় সাত মাসের বেশি নয়। গত নভেম্বরে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে তাঁদের সম্পর্কের বিষয়টি সামনে আসে।
সূত্র : পিপল