জিপি মিউজিকে ১৪ অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জিপি মিউজিক’–এর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী ও গ্রামীণফোনের কর্মকর্তারা l ছবি: প্রথম আলো
‘জিপি মিউজিক’–এর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী ও গ্রামীণফোনের কর্মকর্তারা l ছবি: প্রথম আলো

দেশের সংগীতাঙ্গনে নতুন ধারার সূচনার প্রত্যয় নিয়ে চালু হলো গ্রামীণফোনের নতুন সংগীতসেবা ‘জিপি মিউজিক’। এ উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় উদ্বোধন অনুষ্ঠানের। এতে জিপি মিউজিক উদ্বোধনের পাশাপাশি ১৪টি নতুন অ্যালবামেরও মুক্তি দেওয়া হয়।
জিপি মিউজিকে মুক্তি পাওয়া ১৪টি অ্যালবামের তালিকায় আছে আজম খান গোল্ডেন কালেকশনস, আইয়ুব বাচ্চুর একক অ্যালবাম জীবনের গল্প, মাইলসের প্রতিচ্ছবি, মিলার আনসেন্সরড, তপুর দেখা হবে বলে, মেহরীনের সেভেন, আসিফ ইকবালের সমন্বয়ে মিশ্র অ্যালবাম চলো অন্তহীন এবং আমি ছুঁয়ে দিলেই, ফিডব্যাকের এখন, কনকচাঁপার পদ্মপুকুর, তৌসিফের আয়োজন, এনামুল করিম নির্ঝরের সমন্বয়ে এক নির্ঝরের গান, শুভ্র দেব গোল্ডেন কালেকশনস এবং আলাউদ্দিন আলী গোল্ডেন কালেকশনস। গ্রামীণফোন গ্রাহকেরা music.grameenphone.com ওয়েবসাইটে গিয়ে এই অ্যালবাম কিংবা এর গান নামাতে পারবেন (ডাউনলোড)। তা ছাড়া খুব শিগগির গুগল প্লে স্টোরে জিপি মিউজিকের একটি অ্যাপও পাওয়া যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, জিপি মিউজিক হবে দেশের অন্যতম একটি ‘ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম’। এখান থেকে প্রতিটি গান ডাউনলোড করতে খরচ পড়বে পাঁচ টাকা আর প্রতি অ্যালবামের জন্য ৪০ টাকা।
১৪টি অ্যালবামের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা ছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান, ডিরেক্টর মার্কেটিং নেহাল আহমেদ, ডিরেক্টর প্রোডাক্টস হাসিবুল হক, হেড অব এক্সটারনাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল, ডেপুটি ডিরেক্টর মার্কেটিং সাজিদ রেজওয়ান মতিন এবং হেড অব ভ্যাস (ভিএএস) অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস মোহাম্মাদ মুনতাসির হোসেন।