জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আলী আকবর রুপু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

• আলী আকবর রুপু এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
• ইউনাইটেড হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন।
• তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

আলী আকবর রুপু
আলী আকবর রুপু

দেশের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

আলী আকবর রুপুর মেয়ে ফারিয়া নাজ আজ সোমবার বিকেলে প্রথম আলোকে জানান, তাঁরা বাবা অনেক দিন থেকেই হৃদ্‌রোগে ভুগছেন। তাঁর কিডনির সমস্যা শুরু হয়েছে। মাস সাতেক ধরে তাঁর কিডনির ডায়ালাইসিস করা হচ্ছে। গত শুক্রবার ডায়ালাইসিস করার সময় তাঁর স্ট্রোক হয়। পাশাপাশি হৃদ্‌রোগে আক্রান্ত হন রুপু। এ অবস্থায় অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ফারিয়া নাজ আরও জানান, হাসপাতাল থেকে আলী আকবর রুপুকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা তাতে রাজি হননি।