জুতার ব্যবসায় কেটি পেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি
কেটি পেরি

তারকারা অনেকেই প্রধান পেশা ছাড়া টুকটাক ব্যবসা করেন, এটা নতুন কিছু নয়। তবে কোনো তারকা ব্যবসা শুরু করলে তা নতুন খবর তো হবেই। এখন নতুন খবর হচ্ছে, কেটি পেরির জুতার ব্যবসা। নাম ‘কেটি পেরি কালেকশন’।
আজ থেকে নতুন ও অনন্য সব নকশার জুতা পাওয়া যাবে ‘রোর’ তারকার সংগ্রহশালায়। দাম পড়বে মাত্র ৫৯ থেকে ২৯৯ মার্কিন ডলার। ফুটওয়্যার নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কেটি বলেন, ‘সবাই ধনী না, সবাই আতিশয্যপূর্ণ না। সবার খরচ করার জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ উৎস আছে—হতে পারে তা সন্তানের জন্য, কিংবা পরিবারের জন্য, অথবা তাঁদের চিকিৎসার জন্য।’ ম্যাসি’স, লর্ড অ্যান্ড টেইলর, অ্যামাজন ও জ্যাপোসের মত স্টোরে পাওয়া যাবে কেটি পেরি কালেকশনের স্বল্প মূল্যের জুতা। ইয়াহু সেলিব্রিটি