জেইন মালিকের প্রশংসায় সুইফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেইন মালিক-টেলর সুইফট
জেইন মালিক-টেলর সুইফট

ব্রিটিশ গায়ক জেইন মালিক ও মার্কিন পপ তারকা টেলর সুইফট সম্প্রতি একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। ‘আই ডোন্ট ওয়ানা লিভ ফরএভার’ শিরোনামের এই গানটি সুইফটের কাছে বিশেষ মর্যাদার, জানিয়েছেন শিল্পী নিজেই।

জেইন আর সুইফট আগে থেকেই খুব ভালো বন্ধু। সুইফটের ভাষায়, ‘এমন বন্ধু যাঁর সঙ্গে সব সময় আড্ডা দিই, তাঁর সঙ্গে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘আমি জেইনকে অনেক আগে থেকে চিনি। তাঁর কণ্ঠস্বর সবার মতো নয়। আমি মনে করি তিনি অন্যদের থেকে আলাদা ও বিশেষ।’
তাঁদের নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে একটি হোটেলে। শুটিং করতে গিয়ে কিছু মজার অভিজ্ঞতার কথাও জানান টেলর সুইফট। জেইন আর তিনি মিলে কীভাবে হোটেল রুম ‘তছনছ’ করেছেন সেই কথাও বলেন। যেমন, স্নানঘরের একটি আয়না ভেঙে ফেলেছেন সুইফট। তবে, এত কিছুর পরেও ভিডিওটি চমৎকার হবে বলে বিশ্বাস করেন এই গায়িকা। আইএএনএস।