জেমস হর্নারের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস হর্নার
জেমস হর্নার

জেমস হর্নার। টাইটানিক, অ্যাভাটার, আ বিউটিফুল মাইন্ড, অ্যাপোলো থার্টিন, অ্যামেজিং স্পাইডারম্যান-এর মতো বহু জনপ্রিয় ছবির সংগীত পরিচালক তিনি। গত সোমবার বিমান দুর্ঘটনায় মারা যান মেধাবী এই কম্পোজার। দুবার অস্কার জিতেছেন, মনোনয়ন পেয়েছেন আটবার। জেমস হর্নারকে পরিচয় করিয়ে দিতে টাইটানিক ছবির ‘মাই হার্ট উইল গো অন’ গানটিই যথেষ্ট।
ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা থেকে বেশ খানিকটা দূরে এক নির্জন জায়গায় হর্নারের ব্যক্তিগত ছোট্ট বিমানটি বিধ্বস্ত হয়। তাঁর সহকারী সিলভিয়া পাত্রিজা হর্নারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর আ বিউটিফুল মাইন্ড ছবির পরিচালক রন হাওয়ার্ড টুইটারে লেখেন, ‘মেধাবী সংগীত পরিচালক জেমস হর্নার ছিলেন আমার বন্ধু, একসঙ্গে সাতটি ছবিতে কাজ করেছি। মর্মান্তিক বিমান দুর্ঘটনা তাঁর প্রাণ কেড়ে নিয়েছে। বন্ধুর প্রিয়জনদের কথা ভেবে ভীষণ কষ্ট লাগছে।’ বিবিসি।