জোভান ও নাদিয়ার 'ইচ্ছে মানুষ'

গেল ১২ মে ইউটিউবে আপলোড হয়েছেন জোভান ও নাদিয়ার খুনসুটি। আসলে খনুসুটি মানে ‘ইচ্ছে মানুষ’ িশরোনামের একটি মিউজিক ভিডিও। দেখানে হয়েছে এক নব দম্পতির প্রাণবন্ত সংসার। কখনো আদর-ভালোবাসা আবার কখনো অভিমান-খুনসুটিতে মেতে থাকে এ দম্পতি। পাওয়া না পাওয়ার হিসেব ছাপিয়ে দুজনই স্বপ্ন দেখে জীবনের শেষ সূর্যাস্ত পর্যন্ত একসঙ্গে থাকার। এই মিউজিক ভিডিওতে স্বামী–স্ত্রীর চরিত্রে রূপদান করেছেন অভিনয়শিল্পী জোভান ও নাদিয়া খানম।

মিউজিক ভিডিও নিয়ে জোভাব বললেন, ‘দারুণ একটা কাজ হয়েছে। সবাই অনেক পছন্দ করছে। অনেক ফোন আর প্রশংসা পাচ্ছি।’ একই অভিমত নাদিয়ার। বললেন, ‘মিউজিক ভিডিও এর আগেও করেছি। এবার অন্যরকম কিছু হয়েছে।’

রোমান্টিক কথার ‘ইচ্ছে মানুষ’ গানটি সুর করেছেন ও গেয়েছেন শাওন গানওয়ালা। গানের কথা লিখেছেন তুষার হাসান। সংগীত আয়োজন করেছেন আমজাদ হোসেন। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
গানটি প্রকাশ করেছেন ই-টিউনস। গানটি দেখার জন্য ভিডিও