জ্যাকসনকে টপকালেন রিয়ান্না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ান্না
রিয়ান্না

‘বিলবোর্ড’ ম্যাগাজিনের সাম্প্রতিক জরিপে সেরা ১০০ গানের তালিকায় পপসংগীত তারকা রিয়ান্নার গান এত দিন পর্যন্ত প্রথম অবস্থানে এসেছিল ১৩ বার। ‘কিং অব পপ’ প্রয়াত মাইকেল জ্যাকসনের গানও হিট তালিকায় ১৩ বার প্রথম অবস্থানে এসেছিল। তবে, এবার জ্যাকসনকে টপকালেন রিয়ান্না। গত সোমবার ১৪তম বারের মতো ১ নম্বরে উঠেছে রিয়ান্নার একক গান।
সম্প্রতি পপসংগীত তারকা রিয়ান্নার ‘ওয়ার্ক’ গানটির মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। এই ভিডিওর ব্যাপক সাফল্য উপভোগ করতে করতেই উদযাপন করার আরও একটি উপলক্ষ পেয়ে গেলেন রিয়ান্না। মাইকেল জ্যাকসনের মতো কিংবদন্তি শিল্পীকে পেছনে ফেলা কি আর যে সে কথা! তাই, এই ঘটনায় যারপরনাই খুশি ২৮ বছর বয়সী এই তারকা।
‘বিলবোর্ড’ ম্যাগাজিনের এই ১০০ সেরা গানের তালিকায় আজ পর্যন্ত ‘বিটলস’ প্রথম অবস্থানে এসেছে ২০ বার আর সংগীতশিল্পী মারায়া ক্যারি ১৮ বার।
রিয়ান্নার ‘অ্যান্টি’ অ্যালবামটিও এখন এ তালিকায় তৃতীয় অবস্থানে আছে। বিলবোর্ড ডটকম।