জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল ঢাকা ২০১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল ঢাকা ২০১৫’-এর প্রথম দিনের পরিবেশনা শ্রোতাদের করেছে মোহাবিষ্ট। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়ে উৎসবের প্রথম দিনের সংগীতযজ্ঞ চলে গভীর রাত অবধি। পুরো সন্ধ্যার উৎকণ্ঠা কাটিয়ে প্রায় মধ্যরাতে মঞ্চে ওঠেন জ্যাজ তারকা জন ম্যাকলাফলিন। এর আগে মঞ্চ মাত করেন বাংলাদেশের দল ইমরান আহমেদ কুইনটেট, ভারতের বসুন্ধরা বিদ্যালুর ও যুক্তরাষ্ট্রের সাই মাইস্ট্রো। রাতভর তাঁদের পরিবেশনার এই ছবিগুলো ক্যামেরাবন্দী করেছেন খালেদ সরকার ও হাসান রাজা
জন ম্যাকলাফলিন গিটারের তারে আঙুল ছোঁয়াতেই রাত হয়ে উঠল রঙিন
সাই মাইস্ট্রো পিয়ানো ও কি-বোর্ডে সুর তুলে জিতে নেন দর্শক অভিবাদন
ভারতীয় শিল্পী বসুন্ধরা বিদ্যালুর মৌলিক গানের পাশাপাশি পরিবেশন করেন কিছু কালজয়ী গানও
বাংলাদেশের দল ইমরান আহমেদ কুইনটেট উৎসবের শুরুতেই শ্রোতামন জিতে নেয়


