জয় বাংলা কনসার্টে ৮ ব্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জয় বাংলা কনসার্ট’
‘জয় বাংলা কনসার্ট’
>

• ৭ মার্চ আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ‘জয় বাংলা কনসার্ট’।
• আয়োজন করেছে ইয়াং বাংলা।

আগামী ৭ মার্চ রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ‘জয় বাংলা কনসার্ট’। আয়োজন করেছে ইয়াং বাংলা। জানা গেছে, এবার কনসার্টে দেশের তরুণ প্রজন্মের আটটি ব্যান্ড অংশ নেবে। ব্যান্ডগুলো হলো আর্টসেল, চিরকুট, পাওয়ারসার্জ, লালন, আর্বোভাইরাস, ক্রিপটিক ফেইট, শূন্য ও নেমেসিস।

আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে জানা গেছে, ৭ মার্চ জয় বাংলা কনসার্টে দর্শকদের জন্য আর্মি স্টেডিয়ামের গেট খোলা হবে বিকেল চারটায়। কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান করবে।

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েক বছর ধরে এই আয়োজন করছে ইয়াং বাংলা।