জয়নুল জন্মশতবর্ষে জলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুকলার ছাদ, বারান্দা, বকুলতলা—সবই চেনা জলের গানের কাছে। এ গানের দলের বেশির ভাগ সদস্যের ছাত্রবেলাই কেটেছে চারুকলা অনুষদে। তাই আজ যেন তাঁদের শিকড়ে ফেরার দিন। তাঁরা ফিরছেন চারুকলার বকুলতলায়। সেখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উদ্যাপনের আয়োজনে গাইবেন তাঁরা। বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে জলের গানের পরিবেশনা।
জয়নুল জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চার দিনের এক উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসবের প্রথম দিনে জলের গান দুই ঘণ্টা গান পরিবেশন করবে বকুলতলায়। তাদের দিয়েই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, এমনটি জানান দলের সদস্য রাহুল আনন্দ।
তিনি বলেন, ‘জলের গানের বেশির ভাগ সদস্য চারুকলা অনুষদে পড়াশোনা করেছে। চারুকলার ছাদ, বরান্দা, বকুলতলা—এখানেই একসময় আমরা সবাই গাইতাম। এভাবেই গাইতে গাইতে একদিন জলের গান আত্মপ্রকাশ করে।’