জয়ের সুরে তাহসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহসান ও জয় শাহরিয়ার
তাহসান ও জয় শাহরিয়ার

জয় শাহরিয়ার ও তাহসান দুজনের গায়কি দুই ধরনের। তাঁদের এই দুই গানের ধারা মিলছে একসঙ্গে। দুজন মিলে তৈরি করেছেন একটি গান। গানের শিরোনাম ‘তুমি প্রেম’। গানে কণ্ঠ দিয়েছেন তাহসান আর এর কথা, সুর ও সংগীত জয় শাহরিয়ারের। আগামী ঈদুল আজহায় জয় শাহরিয়ারের মিশ্র গানের অ্যালবামে থাকবে এটি।
জয় বললেন, ‘তাহসান আমার পছন্দের শিল্পী। তাঁর সঙ্গে এটি আমার প্রথম কাজ। তাঁর গায়কির ধরনকে মাথায় রেখেই গানটির সুর ও সংগীত করেছি।’
তবে তাহসানের ভাষায়, তিনি এই গানটি গেয়েছেন নিজের গানের গণ্ডি থেকে বেরিয়ে। তিনি বলেন, ‘শ্রোতারা সব সময়ই যে ধরনের গান গাইতে শোনেন, এই গানে তাঁরা আমাকে ভিন্নভাবে পাবেন।’
জয় শাহরিয়ার বলেন, মিশ্র অ্যালবামটিতে বাপ্পা মজুমদার, তন্ময় তানসেন, এলিটা করিমসহ তাঁর আরও কয়েকজন পছন্দের শিল্পীর গান থাকতে পারে।