ঝিলিকের 'প্রথম প্রেম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে প্রকাশিত এই অ্যালবামটির নাম ‘প্রথম প্রেম’
ঈদ উপলক্ষে প্রকাশিত এই অ্যালবামটির নাম ‘প্রথম প্রেম’

চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিকের নতুন একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। ঈদ উপলক্ষে প্রকাশিত এই অ্যালবামটির নাম ‘প্রথম প্রেম’। এটি তাঁর ক্যারিয়ারের তৃতীয় একক।

ঝিলিকের নতুন অ্যালবাম ‘প্রথম প্রেম’-এ গান রয়েছে মোট আটটি। গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন শফিক তুহিন, ইমরান, জুয়েল মোর্শেদ, সজীব দাস, প্রত্যয় খান, ফাজবির তাজ এবং মশিউর বাপ্পী। পাশাপাশি এঁদের মধ্যে ইমরান, শফিক তুহিন, জুয়েল মোর্শেদ ও প্রত্যয়ের সঙ্গে একটি করে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ঝিলিক। বাকি চারটি গান ঝিলিকের একক।

ঝিলিক জানান, বিভিন্ন ধরনের গান তাঁর নতুন একক অ্যালবামে স্থান পেয়েছে। অ্যালবামের গানগুলো হলো- বেসামাল, প্রথম প্রেম, দূরে থেকো না, বৃষ্টি, সবটা জুড়ে, একই আকাশ, লেনাদেনা।

নতুন একক অ্যালবাম প্রথম প্রেমের ভিডিও তৈরির পরিকল্পনাও করছেন ঝিলিক। ঈদের পরই একাধিক গানের ভিডিও তৈরি করবেন তিনি। সেভাবে প্রস্তুতিও নিচ্ছেন।

ঝিলিক বলেন, ‘বর্তমান সময়ের জনপ্রিয় সুরকার-সংগীত পরিচালকদের সমন্বয়ে আমার নতুন অ্যালবামের গানগুলো তৈরি। গতানুগতিক ধারার বাইরের গান করার চেষ্টা ছিল। অ্যালবামটি শুনলেই তা বোঝা যাবে। আমার বিশ্বাস, শ্রোতারা বেশ ভালোভাবে অ্যালবামটি গ্রহণ করবে।’

দুই বছর আগে ‘ঝিলিক’ শিরোনামে ঝিলিকের দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশিত হয়। অ্যালবামে ইবরার টিপু-ঝিলিকের গাওয়া ‘নীলাকাশ’ গানটি শ্রোতাপ্রিয়তা পায়।