টমি পেইজের প্রয়াণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টমি পেইজ
টমি পেইজ

‘আই উইল বি ইউর এভরিথিং’। ১৯৯০ সালে বিলবোর্ডের টপচার্টের শীর্ষে ছিল গানটা। ২০১১ সালে মনে করিয়ে দিয়েছিলেন সেই গানের স্রষ্টা ও গায়ক টমি পেইজ। বলেছিলেন, ‘যতদূর মনে পড়ে গানের সঙ্গে জড়ানোর পর থেকে সারাজীবন আমার গান এক নম্বরে থাকার স্বপ্ন দেখেছি। বিলবোর্ডের এক নম্বরে থাকতে চেয়েছিলাম।’ স্কুলের বাৎসরিক বইতে লিখেছিলেন, ‘বিলবোর্ড, আমি আসছি।’ এমন স্বপ্ন দেখা মানুষটা আজ আর নেই। শুক্রবার মার্কিন এই সংগীত তারকার মরদেহ পাওয়া গিয়েছে। কারণ নিশ্চিত না হলেও কাছের বন্ধুরা জানিয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। 

গান লেখা ও গাওয়ার পাশাপাশি রেকর্ডিংয়ের কাজে যুক্ত ছিলেন টমি। এমনকি বিলবোর্ড ম্যাগাজিনের সাবেক প্রকাশকও ছিলেন তিনি। বিলবোর্ড এন্টারটেইনমেন্ট গ্রুপের সভাপতি জন আমাটো টমি সম্পর্কে বলেন, ‘তিনি ছিলেন খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং একজন সত্যিকারের বিনোদন দাতা।’
বিলবোর্ড