টরন্টো মাতালেন বাংলাদেশের শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টরন্টোতে বাংলাদেশ উৎসবে গান করেন কুমার বিশ্বজিৎ ও চন্দন সিনহা
টরন্টোতে বাংলাদেশ উৎসবে গান করেন কুমার বিশ্বজিৎ ও চন্দন সিনহা

বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় আজ টরন্টোতে (কানাডায় ২২ নভেম্বর) ‘বাংলাদেশ উৎসব’-এ আসা দর্শকেরা মুগ্ধ হয়েছেন। এই উৎসবে গান গেয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, মৌটুসী ও চন্দন সিনহা। চলচ্চিত্রের গানের সঙ্গে মঞ্চ পরিবেশনায় অংশ নেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস।
কানাডার টরন্টো শহরের ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নে দুই দিনের এই উৎসবের আয়োজন করেছে কানাডা থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক ‘বাংলা মেইল’।
আজ ছিল বাংলাদেশ উৎসবের শেষ দিন। সন্ধ্যায় শুরু হওয়া এই অনুষ্ঠান মধ্যরাত পর্যন্ত উপভোগ করেন হলভর্তি দর্শক।
বাংলাদেশের শিল্পীদের হাতে উৎসবের সম্মাননা স্মারক তুলে দেন বাংলা মেইলের সম্পাদক ও উৎসবের কনভেনর শহিদুল ইসলাম মিন্টু, চিফ কনভেনর আব্দুল হালিম মিয়া, চেয়ারম্যান ও প্রকাশক রেজাউল কবির, প্রধান সমন্বয়ক ইউসুফ শেখ, সহযোগী সমন্বয়ক নাজমুল মুন্সী ও সিরাজুল ইসলাম।
টরন্টো থেকে ইমেইলের মাধ্যমে শহিদুল ইসলাম মিন্টু জানিয়েছেন, কুমার বিশ্বজিৎ আর চন্দন সিনহাকে এক সঙ্গে পেয়ে তাঁরা খুবই আনন্দিত। তাঁদের গানে মুগ্ধ হয়েছেন টরন্টোর দর্শক।