টার্কিশ লুকে হাজির হচ্ছেন এই গায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন গানের ভিডিওতে নতুন অবতারে হাজির হচ্ছেন সংগীত শিল্পী সিঁথি সাহা। তাঁকে দেখা যাবে টর্কিশ লুকে। নজরুল গীতি ‘ত্রিভূবনে প্রিয় মোহাম্মদ’ নতুন করে গেয়েছেন গায়িকা।

গানটি সম্পর্কে সিঁথি সাহা বলেন, ‘আসল সুর ঠিক রেখে গানটিকে টার্কিশ একটি ফোক গানের সঙ্গে যুক্ত করে করেছি। গানের শেষে টার্কিশ গান ‘কাতিবিন’–এর দুটি লাইনও যুক্ত করেছি।’ গায়িকা আরও জানান, টার্কিশ গানে যে ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় সে ধরনের বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়েছে এ গানটিতেও।

‘ত্রিভূবনে প্রিয় মোহাম্মদ’–এর নতুন করে সংগীত করেছেন গৌরব মণ্ডল। ভিডিও নির্মাণ করেছেন শাকিব নিলয়। সম্প্রতি রাজধানী বাসাবো এলাকার একটি স্টুডিও হয়েছে ভিডিওটির শুটিং। সেখানেই তৈরি করা হয়েছিল টার্কিশ আবহ।

তিনি জানান, পুরো ভিডিওটি তার্কিশ আবহেই করা হয়েছে। আজ শুক্রবার রাতে প্রথম আলো ফেসবুক পেজ, চরকি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এবং সিঁথি সাহার নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে একযোগে প্রকাশিত হবে গানটি।

আরও পড়ুন