টুইটারে জ্যাকসনের নতুন মিউজিক ভিডিও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পপ কিং’ প্রয়াত মাইকেল জ্যাকসন ভক্তদের জন্য সুখবরই বটে। সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটারে প্রথমবারের মতো প্রিয় তারকার নতুন মিউিজিক ভিডিও দেখার সুযোগ পাচ্ছেন জ্যাকসন ভক্তরা। সম্প্রতি জ্যাকসনের টুইটার অ্যাকাউন্টে তাঁর নতুন মিউজিক ভিডিও ‘এ প্লেস উইথ নো নেম’ প্রকাশিত হয়েছে।
টুইটারের মুখপাত্র শ্যাভন চার্লসের উদ্ধৃতি দিয়ে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে টুইটারে সবচেয়ে বেশি আলোচনা হয় সংগীত নিয়ে। টুইটার ব্যবহারকারীদের ৫০ শতাংশই কোনো না কোনো সংগীতশিল্পীর অনুসারী।
প্রসঙ্গত, বর্তমানে মাইকেল জ্যাকসনের টুইটার অনুসারীর সংখ্যা ১৫ লাখ।