টুটুলকে সম্মাননা দিলেন প্রবাসী বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতে বিশেষ অবদানের জন্য প্রবাসী বাংলাদেশিরা বিশেষ সম্মাননা দিলেন এস আই টুটুলকে। ছবি: সংগৃহীত
সংগীতে বিশেষ অবদানের জন্য প্রবাসী বাংলাদেশিরা বিশেষ সম্মাননা দিলেন এস আই টুটুলকে। ছবি: সংগৃহীত

সংগীতে বিশেষ অবদানের জন্য সম্প্রতি বিশেষ সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এস আই টুটুল। চলতি মাসের ১৪ তারিখ ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউডে আনুষ্ঠানিকভাবে টুটুলকে এই সম্মাননা তুলে দেন সিটি অব লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিখ গারসিটি।

টুটুলের সঙ্গে চ্যানেল আইয়ের নিয়মিত উপস্থাপক মৌসুমি বড়ুয়াকেও সম্মাননা দেওয়া হয়। ছবি: সংগৃহীত
টুটুলের সঙ্গে চ্যানেল আইয়ের নিয়মিত উপস্থাপক মৌসুমি বড়ুয়াকেও সম্মাননা দেওয়া হয়। ছবি: সংগৃহীত


টুটুলের সঙ্গে চ্যানেল আইয়ের নিয়মিত উপস্থাপক মৌসুমী বড়ুয়াকেও এই সম্মাননা দেওয়া হয়।
টুটুল বলেন, ‘বেশ ক’বছর ধরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য ধারাবাহিকভাবে কিছু কাজ করেছি আমি। এ কারণেই তাঁরা আমাকে এই সম্মাননা দিয়েছেন।’
ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আমন্ত্রণে ১৩ জুন টুটুল গিয়েছিলেন সেখানে। সম্মাননা গ্রহণের পাশাপাশি কমিউনিটির আয়োজনে বৈশাখী মেলায় গান করেন এই শিল্পী।

ভারতীয় মিউজিক ভিডিও নির্মাতা মিস্টার নেইল টুটুলকে নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মাণ করেন। ছবি: সংগৃহীত
ভারতীয় মিউজিক ভিডিও নির্মাতা মিস্টার নেইল টুটুলকে নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মাণ করেন। ছবি: সংগৃহীত

টুটুল বলেন, ‘এই অনুষ্ঠান দেখতে এসেছিলেন ভারতীয় মিউজিক ভিডিও নির্মাতা মিস্টার নেইল। আমার গান ও পারফরমেন্স তাঁর ভীষণ পছন্দ হওয়ায় অনুষ্ঠান শেষে নেইল আমার একটি গানের মিউজিক ভিডিও নির্মাণের আগ্রহ প্রকাশ করেন। যে গানটি তিনি ইউটিউব, এমটিভি এবং বিভিন্ন মিউজিক চ্যানেলের জন্য করতে চান।’

টুটুলের গাওয়া ‘শুধু বন্ধু তুই’ গানটির ভিডিও হলিউডের বিভিন্ন শুটিং স্পটে ধারণ করা হয়। ছবি: সংগৃহীত
টুটুলের গাওয়া ‘শুধু বন্ধু তুই’ গানটির ভিডিও হলিউডের বিভিন্ন শুটিং স্পটে ধারণ করা হয়। ছবি: সংগৃহীত


সবকিছু চূড়ান্ত হওয়ার পর নেইল টুটুলের গাওয়া ‘শুধু বন্ধু তুই’ গানটি হলিউডের বিভিন্ন শুটিং স্পটে ধারণ করেন। এটি সম্পাদনার পর প্রথমে ইউটিউবে তুলে দেওয়া হবে বলে জানান টুটুল। তবে মিউজিক ভিডিওটি দেখতে হলে দর্শক শ্রোতাকে আরও মাস দেড়েক অপেক্ষা করতে হবে।