টেইলর সুইফটের পিৎজা পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিৎজা পার্টির ফাঁকেই একসময় তুলে ফেলা হলো ছবিটি
পিৎজা পার্টির ফাঁকেই একসময় তুলে ফেলা হলো ছবিটি

এই ৯০ জন ভক্তের মতো ভাগ্যবান আর কে আছে! টেইলর সুইফটের অতিথি হয়েছিলেন তাঁরা!
সম্প্রতি নিউইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টে ভক্তদের জন্য পিৎজা পার্টির আয়োজন করেছিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী টেইলর সুইফট। সেখানে এসেছিলেন টেইলর সুইফটের ৯০ জন ভক্ত।
পার্টি শেষে টেইলর সুইফটের আতিথেয়তায় মুগ্ধ ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অভিজ্ঞতা প্রকাশের প্রতিযোগিতায় রীতিমতো মেতে ওঠেন। পিৎজা পার্টিতে কী করেছেন, তার বিশদ বর্ণনা দেওয়ার পাশাপাশি টেইলর সুইফটের বাড়ির বর্ণনাও দিয়েছেন অনেকে।
সুইফটের এক ভক্ত লিখেছেন, ‘সত্যিই পরির মতো সুন্দর টেইলর সুইফট। অ্যাপার্টমেন্ট ভবনে ঢোকার সময় এবং বের হওয়ার সময় আমাদের সবার সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি আলিঙ্গনও করেছেন তিনি।’