টেইলর সুইফটের ১৯৮৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটল। মুক্তি পেল টেইলর সুইফটের নতুন অ্যালবাম ১৯৮৯। প্রথম নিখাদ পপ অ্যালবাম দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন সুইফট। বিলবোর্ডের জেম আসওয়াদ এটাকে সুইফটের সেরা কাজ বলে ঘোষণা দিয়েছে। রোলিং স্টোনের রব শেফিল্ডের মতে, এতে প্রকাশ পেয়েছে রহস্যময়তা, আবেগ ও অত্যুৎসাহ। তাঁর মতে, এই অ্যালবামের মাধ্যমে সুইফট তাঁর নামের প্রতি সুবিচার করেছেন।