ট্রাম্প আমেরিকার জন্য দুর্ভাগ্য : বোনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোনো ও ট্রাম্প
বোনো ও ট্রাম্প

বিশ্বখ্যাত গানের দল ইউটুর দলনেতা বোনো মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করলেন সম্প্রতি। ট্রাম্পকে নিয়ে তিনি বললেন, ‘আমেরিকার জন্য ট্রাম্প একটা দুর্ভাগ্যজনক ঘটনা।’

গত বুধবার একটি টিভি অনুষ্ঠানে অংশ নেন বোনো। সেখানে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলেন প্রভাবশালী এ তারকা। প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ব্যাপারে তাঁর কাছে জানতে চাইলে বোনো কথা বলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। বোনো বলেন, ন্যায় ও সমতাভিত্তিক জাতি কেমন হতে পারে, তার উৎকৃষ্ট দৃষ্টান্ত হলো আমেরিকা। কিন্তু এই ধারণা এখন হাইজ্যাক হতে যাচ্ছে। ট্রাম্প যদি আমেরিকার হাল ধরেন, তাহলে তা হবে এ দেশের জন্য দুর্ভাগ্যজনক। এ দেশের জন্য খুবই বিপজ্জনক ইঙ্গিত এটি। এসকোয়ার।