ডালপ্রেমী মাইলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলি সাইরাস
মাইলি সাইরাস

ডাল ছাড়া ভাত খাওয়া হয় না? হতেই পারে। বাঙালির খাদ্যতালিকায় নিয়মিত পছন্দের খাবার এটি। কিন্তু কোনো পশ্চিমা তারকা যদি বাঙালির মতো করে রান্না ডাল খান, ব্যাপারটা সত্যিই অবাক করার মতো! হ্যাঁ, সত্যি। মার্কিন গায়িকা মাইলি সাইরাস আছেন এই তালিকায়।
মাইলি যে শাকসবজিপ্রেমী, তা সবাই জানেন। মাংস ছুঁতে নারাজ তিনি। নিরামিষভোজী মাইলি হরেক রকমের সবজির রান্না খান। কিন্তু তাঁর আমিষের অভাবটাও তো পূরণ করতে হবে। তাই ডাল রেখেছেন তালিকায়।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি

প্রমাণ আছে। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর খাবারের ছবি। অন্যান্য খাবারের সঙ্গে ক্যাপশনে লিখেছেন ডালের কথাও। তাঁর পোষা কুকুরটিও নিরামিষভোজী। এমনটাই লিখেছেন তিনি। মাইলি লিখেছেন, স্বাস্থ্যসচেতন বলেই তিনি অনেক দিন ধরে এমন খাবারের নিয়ম মেনে চলেন। ভক্তদেরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
হিন্দুস্তান টাইমস