ডিজাইনার পড়শীর আগমন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়শী
পড়শী

সংগীতশিল্পী পড়শী চালু করলেন ফ্যাশন হাউস। রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরে অবস্থিত পড়শীর সেই ফ্যাশন হাউসের নাম ‘স্টাইলর্ট’। সেখানে পড়শীর নকশা করা পোশাক, জুতা, গয়না ও গৃহশৈলীর সরঞ্জাম থাকছে। গত বুধবার ঘরোয়াভাবে চালু হলো দোকানটি।
ডিজাইনার পড়শী বললেন, ‘আমার জন্য দারুণ ব্যাপার এটা। ডিজাইন করতে আমার বরাবরই ভালো লাগে। এবার আমার ডিজাইনগুলো ভক্তদের সঙ্গেও শেয়ার করতে পারব।’
পড়শী জানালেন, ডিজাইনার হিসেবে নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে শিগগিরই ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনা শুরু করবেন এই সংগীতশিল্পী। পাশাপাশি গানের জন্য আলাদা সময় তো বরাদ্দ থাকবেই।