ডিলানের সঙ্গে ডেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি ডেপ ,বব ডিলান
জনি ডেপ ,বব ডিলান

ড-এ ডিলান। ড-এ ডেপ। জুটিটা ভালোই জমার কথা। ইতিহাস খুঁড়লে মিলবে আরেকটি তথ্য। বব ডিলানের সঙ্গে ছিল আরেক কিংবদন্তি জনি ক্যাশের দারুণ দোস্তি। জনি ক্যাশ আর নেই, কিন্তু জনি ডেপ তো আছেন! এবার ডিলানের সঙ্গে জুটি বাঁধলেন ডেপ।
১৯৬৭ সালে ‘বিগ পিঙ্ক’খ্যাত বাড়িটায় থাকার সময় ডিলান প্রচুর গান বাঁধেন। এর কয়েকটি অপ্রকাশিত থেকে গেছে। সেগুলো নিয়ে আসছে নতুন অ্যালবাম। ১৯৭৫ সালে প্রকাশিত বেজমেন্ট টেপস­-এর সঙ্গে মিল রেখে নাম রাখা হয়েছে লস্ট অন দ্য রিভার: দ্য নিউ বেজমেন্ট টেপস।
সেই অ্যালবামের ‘কানসাস সিটি’ গানটিতে গিটার বাজাতে দেখা যাবে ডেপকে। আসলে ডেপ স্রেফ ঢুঁ মারতে এসেছিলেন স্টুডিওতে। ওদিকে আসল গিটারিস্ট এলভিস কস্টেলো অন্য একটা শো থাকায় আসতে পারেননি। পরে ডেপের কাঁধেই তুলে দেওয়া হয় গিটার। ডিলানের লেখা গানের সঙ্গে নিজেকে মেলাতে পেরেছেন বলে ডেপও নিশ্চয়ই খুশি!
ডেপ পুরোদস্তুর অভিনেতা হলেও গানটাও জানেন বেশ। গত মাসে বিটলস কিংবদন্তি পল ম্যাককার্টনির একটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। হাফিংটনপোস্ট।