ঢাকায় পার্বতী বাউল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় নারীবাদী সংগঠন ‘সাংগাত’ এবং ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ আয়োজন করেছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভারতের সংগীতশিল্পী পার্বতী বাউল, বাংলাদেশের কৃষ্ণকলি প্রমুখ এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। সাউথ এশিয়ান উইমেন্স ডে উপলক্ষেই এই আয়োজন।