ঢাকায় আসছেন অনুপম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় এবার ঈদে গান করবেন দেশ টিভিতে। গত শনিবার তিনি জানালেন, অক্টোবরের শুরুতে ঢাকায় আসছেন তিনি।
এদিকে ঈদ আর পূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে বেরিয়েছে অনুপম রায়ের অ্যালবাম। নাম বাক্যবাগীশ। প্রকাশ করেছে জিরোনা বাংলাদেশ। কলকাতায় প্রযোজনা করেছে জিরোনা এন্টারটেইনমেন্ট।
শনিবার সকালে কলকাতা থেকে মুঠোফোনে কথা বললেন অনুপম রায়। তিনি বলেন, ‘বাংলাদেশে আমার অনেক শ্রোতা আছেন। ঢাকায় আমি কয়েকবার গিয়েছি। তখন ব্যাপারটা বুঝতে পেরেছি। ওই সময়ই দুই বাংলা থেকে একই সঙ্গে অ্যালবাম করার ভাবনাটা মাথায় আসে। এবার তা সফল হওয়ায় আমার খুব আনন্দ হচ্ছে।’
বাক্যবাগীশ অ্যালবামের গানগুলো অনুপম রায় তাঁর নিজস্ব ঢঙে করেছেন। বললেন, ‘অ্যালবামে গানের কথা, সুর আর সংগীতায়োজনে নতুনত্ব আনার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’