ঢাকায় আসছেন নীলাদ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলাদ্রি
নীলাদ্রি

গিটারের সঙ্গে সেতারের মিশেলে ‘জেতার’ বাজান নীলাদ্রি। সংগীতবোদ্ধারা থমকে যান, চমকে ওঠেন তরুণ সংগীতপ্রেমীরা। বান্টি অউর বাবলি, গ্যাংস্টার, লাইফ ইন আ মেট্রো, ধুম ২, মাই নেম ইজ খান-এর মতো জনপ্রিয় বলিউড ছবিগুলোতে নীলাদ্রির সেই জেতারের সুর শুনেছেন অনেকে। এই তরুণ সেতারশিল্পী এবার আসছেন ঢাকায়। পুরো একটা সন্ধ্যা তিনি বাজিয়ে শোনাবেন।

নীলাদ্রি কুমারের বাবা কার্তিক কুমার ছিলেন পণ্ডিত রবিশঙ্করের শিষ্য। মাত্র চার বছর বয়সে বাবার কাছে তাঁর সেতার শেখা শুরু। ছয় বছর বয়সে প্রথম পরিবেশনা। নীলাদ্রি তখন থেকেই সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখতেন। বড় হয়ে বড় সেতারবাদক হবেন নীলাদ্রি, তা ছিল সবারই জানা। ইতিমধ্যে ওস্তাদ জাকির হোসেন, জোনাস হেলবার্গ, এ আর রহমানের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। 

আসছে ২১ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রয়েছে নীলাদ্রির একক পরিবেশনা। এর আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশন্স লিমিটেড।