ঢাকায় আসছেন বিশাল ও শেখর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বিশাল ও শেখর। এই দুজনের সম্মিলিত প্রয়াসে বলিউডে তৈরি হয়েছে অনেক শ্রোতাপ্রিয় গান। এবার তাঁরা আসছেন ঢাকায়।
আগামী ১১ মার্চ ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে গাইবেন তাঁরা। অনুষ্ঠানটির আয়োজক ইভেন্টস ৩৬০ ডিগ্রি। এরই মধ্যে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে শিল্পীদের চুক্তি স্বাক্ষরও হয়ে গেছে।
ঢাকায় আসা উপলক্ষে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন বিশাল ও শেখর। তাঁরা বলেছেন, ‘আমরা আসছি। আমাদের শহর ঢাকায়। গান শোনাতে।’
এদিকে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকায় বিশাল ও শেখরের অনেক ভক্ত-শ্রোতা রয়েছেন। তাঁদের কথা ভেবেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।