ঢাকায় আসছেন মিকা সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো গান গাইতে ঢাকায় আসছেন ভারতীয় সংগীতশিল্পী মিকা সিং। অংশ নেবেন ‘মিকা সিং নাইট’ নামে একটি অনুষ্ঠানে। ১৫ মে বসুন্ধরা কনভেনশন সেন্টার নবরাত্রি হলে দর্শকদের সামনে সরাসরি গান গাওয়ার কথা রয়েছে তাঁর। দর্শনীর বিনিময়ে যে কেউ উপভোগ করতে পারবেন অনুষ্ঠানটি।
অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান এম বায়িংয়ের পরিচালক তুহিন বড়ুয়া জানান, ওই দিন সন্ধ্যা সাতটায় শুরু হবে অনুষ্ঠানটি। চলবে রাত ১০টা পর্যন্ত। এর আগে মিকা সিং একটি সংবাদ সম্মেলনেও যোগ দেবেন।
এদিকে ‘মিকা সিং নাইট ইন ঢাকা’ নামের ফেসবুক পাতায় এক ভিডিও বার্তার মাধ্যমে মিকা সিং ঢাকার দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘দেখা হচ্ছে ১৫ মে। বাংলাদেশকে ভালোবাসি। দর্শকদের জন্য ভালোবাসা।’