ঢেকুর তুললেও দোষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডেল
অ্যাডেল

তারকারাও তো রক্ত–মাংসের মানুষ। তাঁদেরও খুব স্বাভাবিক কিছু শারীরিক প্রতিক্রিয়া হতে পারে। কিন্তু এই বিষয়টাই যেন অনেকে বুঝতে চান না। সংগীতশিল্পী অ্যাডেল শনিবার একটি লাইভ কনসার্টে একটা ঢেকুর তুলেছেন আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয়ে গেছে হাসাহাসি।
শনিবার ইংল্যান্ডে একটি কনসার্টে অ্যাডেল গান করছিলেন। একপর্যায়ে তিনি শ্রোতাদের মধ্য থেকে তাঁর একজন ভক্তকে মঞ্চে আসার আহ্বান জানান। মেয়েটি মঞ্চে এসে প্রিয় তারকার সঙ্গে একটু সেলফি তুলতে চান। আর সেলফি তোলার সময়েই ঘটে ঢেকুরের ঘটনা। শব্দ করে একটি ঢেকুর দিয়ে ফেলেন অ্যাডেল।
অবশ্য পরিস্থিতি সামলে নেওয়ার জন্য সঙ্গে সঙ্গেই অ্যাডেল বলেন, ‘ওহ! আমি এখানে আসার আগে একটা পচা বার্গার খেয়েছিলাম। এই জন্যই...’
অ্যাডেলের ৯০ মিনিটের পরিবেশনা সেদিন ইউটিউবেও লাইভ দেখানো হচ্ছিল। তাই এই ঢেকুর তোলার ভিডিওটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। বেচারি অ্যাডেল, সামান্য এক ঢেকুর তুলেও সমালোচনার শিকার হচ্ছেন!
ইউএস ম্যাগাজিন।