তনুকে নিয়ে ফকির আলমগীরের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহাগী জাহান তনুকে নিয়ে গান গাইলেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর। গানের কথাগুলো এরকম, ‘প্রায় প্রতিদিনই কত তনুই হচ্ছে দেখ লাঞ্চিত, আমাদের ভাই ভগ্নি মরে, কত যে ভাই রক্ত ঝরে, ওরে মরছে রাজন মরছে তনু, মরছে কত মায়ের ধন...।’

এমন কথার গানটি লিখেছেন তরুণ ছড়াকার সাঈদ সাহেদুল ইসলাম। গানটি প্রসঙ্গে ফকির আলমগীর বললেন, ‘আমি বরারবরই বিশ্বের সকল অন্যায়ের বিরুদ্ধে কন্ঠ চালিয়েছি। এবারও তাই। পৃথিবীর বৈরি প্রকৃতির মানচিত্রে যেকোনো ঘটনা ঘটুক আমি আমার কন্ঠে প্রতিবাদ জানাব। তনুকে নিয়ে আন্দোলনের সময় গানটি গেয়েছি। তনুকে নিয়ে লেখা গানটি সবাই অনেক পছন্দ করেছে। গানটি রেকর্ড করে দ্রুত বাজারে ছাড়ব।’